| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত

  • আপডেট টাইম: 12-04-2026 ইং
  • 14097 বার পঠিত
খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে তাঁতী দলের ১০ নং ওয়ার্ড সভাপতি মো. সোনা মিয়া নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে খালিশপুর নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সোনামিয়া নয়াবাটি এলাকার জব্বার সরদারের ছেলে। তিনি এলাকায় একটি ভ্যারাইটিস স্টোর পরিচালনা করতেন। প্রতিদিনের মতোই তিনি রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন।

স্থানীয়রা জানান, খালিশপুর নয়াবাটি এলাকায় তার একটি ভ্যারাইটিস স্টোর ছিল। প্রতিদিন গভীর রাতে দোকান বন্ধ করে বাড়িতে ফিরে যেতেন তিনি। শনিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে তিন জন যুবক এসে তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে তার ডান হাতের বাহুতে দু’টি আঘাত করে। ওই আঘাতেই তার মৃত্যু হয়েছে।

খালিশপুর থানার এসআই পলাশ কুমার রায় জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায় এবং সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ মর্গে পাঠানো হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, হামলার পর আহত অবস্থায় সোনামিয়া আশপাশের একটি গোডাউনে গিয়ে আশ্রয় নেন, পরে সেখানেই অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পুলিশ হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪