| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্লাইওভারে পড়ে ছিলো পোড়া মরদেহ

  • আপডেট টাইম: 12-04-2026 ইং
  • 13963 বার পঠিত
ফ্লাইওভারে পড়ে ছিলো পোড়া মরদেহ

রাজধানীর মৌচাক মোড় এলাকায় ফ্লাইওভারের ওপর থেকে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শরীর পুরোপুরি পুড়ে যাওয়ায় মরদেহটি পুরুষ না নারী তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে শাহজাহানপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা রাতে ময়লা পরিষ্কার করতে গিয়ে ফ্লাইওভারের ওপর দগ্ধ মরদেহটি দেখতে পান। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মেহেদী হাসান সরকার বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মরদেহটি এতটাই পুড়ে গেছে যে ভুক্তভোগীর লিঙ্গ বা বয়স নির্ধারণ করা সম্ভব হয়নি। এ ঘটনায় তদন্ত চলছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪