ঝিনাইদহের কালীগঞ্জে দুই বাসের মাঝে চাপা পড়ে উসমান আলী (৪২) নামে এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী (হকার) নিহত হয়েছেন।
রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উসমান আলী কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, উসমান আলী বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন যানবাহনে ঘুরে ঘুরে পণ্য বিক্রি করছিলেন। এ সময় মেইন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা শাপলা পরিবহনের একটি বাসের পাশ দিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা আরেকটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি দুই বাসের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন।
আরও পড়ুন :
খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তিনি আরও জানান, ঘটনায় জড়িত বাসটি শনাক্ত করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
হাফিজ/ আয়না নিউজ