| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাবাকে লক্ষ্য করে ছেলের গুলি, আহত ৩

  • আপডেট টাইম: 12-04-2026 ইং
  • 13827 বার পঠিত
বাবাকে লক্ষ্য করে ছেলের গুলি, আহত ৩

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাবাকে লক্ষ্য করে ছেলের গুলি ছোড়ার ঘটনায় বাবাসহ তিনজন আহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের নারিশের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, তারা অন্তত দুই রাউন্ড গুলির শব্দ শুনতে পান।

ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন খোকা মিয়া (৫০), তার ছেলে তোফায়েল আহমেদ রানা এবং তাদের সহযোগী আরও দুইজন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খোকা মিয়া ও তার ছেলে রানা বিভিন্ন বিষয় নিয়ে বিরোধে জড়িয়ে ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে তারা ভিন্ন ভিন্ন রাজনৈতিক প্রার্থীর পক্ষে কাজ করেন, যার ফলে তাদের মধ্যে বিরোধ আরও তীব্র হয়।

ঘটনার দিন নামাজের সময় রানা কয়েকজন সহযোগীসহ তার অফিসে অবস্থান করছিলেন। এ সময় খোকা মিয়া সেখানে গিয়ে অফিস বন্ধ করতে বললে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে রানা তার বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়েন বলে অভিযোগ উঠেছে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন :

কালীগঞ্জে দুই বাসের মাঝে চাপা পড়ে হকার নিহত

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, আহতদের শরীরে গুলির চিহ্ন পাওয়া না গেলেও তারা গুলিবিদ্ধ হওয়ার কথা বলেছেন। এক্স-রে রিপোর্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, বাবা ও ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। পাশাপাশি তাদের মধ্যে রাজনৈতিক মতাদর্শগত ভিন্নতাও ছিল। এর জের ধরে দুজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং ছেলে বাবার প্রতি আক্রমণাত্মক আচরণ করে। এ সময় গুলির ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪