| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোচ সারোয়ার ইমরানকে স্মরণ রুবেলের

  • আপডেট টাইম: 20-04-2026 ইং
  • 105 বার পঠিত
কোচ সারোয়ার ইমরানকে স্মরণ রুবেলের

রুবেল হোসেন ২০২১ সালের এপ্রিলে সর্বশেষ খেলেছিলেন বাংলাদেশের জার্সিতে। লম্বা সময় দলের বাইরে থাকায় এরপর আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়নি তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে দলের বাইরে থাকা এই পেসার গত সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। 

অবসর গ্রহনের সপ্তাহ পার না হতেই আজ (সোমবার) নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে মিরপুর শেরে-ই বাংলায় বিসিবি সভাপতি তামিম ইকবালসহ বেশ কয়েকজনের উপস্থিতিতে তাকে সম্মাননা প্রদান করেছে বিসিবি। 

আরও পড়ুন- 

র‍্যাবের অভিযানে পেট্রোল জব্দ ব্যবসায়ীকে জরিমানা

সন্মাননা গ্রহনের পর তার ক্যারিয়ারে কোচ থেকে শুরু করে সবাইকে শুভকামনা এবং ধন্যবাদ জানিয়ে রুবেল বলেন, '২০০৯ সালে অভিষেকের পর থেকে আমার ক্যারিয়ারে  পরিবার, গ্রাউন্ডসম্যান, কোচ সবাইকে শুভকামনা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যারা সবসময় আমার পাশে ছিলেন। জাতীয় দল থেকে অবসরের পরে ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল ফোন করে বলেছিলেন তোকে আমরা বিদায়ী সংবর্ধনা দিতে চাই। বিসিবিকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।'

আলাদা করে কোচ সারোয়ার ইমরানকে স্মরণ করে রুবেল কৃতজ্ঞতা ভরে বলেন,পেসার হান্ট থেকে আমাকে তুলে এনে জাতীয় দলে খেলানো পর্যন্ত একজন মানুষের কথা না বললেই নয় তিনি হলেন সারোয়ার ইমরান স্যার। আমি স্যারের দীর্ঘায়ু কামনা করে তাকে শুভকামনা জানাই।'


এফএ/ আয়না    

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪