| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জীবন খুবই ক্ষণস্থায়ী : তৌসিফ

  • আপডেট টাইম: 23-04-2026 ইং
  • 614 বার পঠিত
জীবন খুবই ক্ষণস্থায়ী : তৌসিফ

তৌসিফ মাহবুব ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা। নিজেকে বারবার  প্রমাণ করেছেন বৈচিত্র্যময় সব চরিত্রে অভিনয়ের মাধ্যমে।  ‘খোয়াবনামা’ এবং ‘চক্র’ সিরিজের সফলতাকে ঘিরে সাম্প্রতিক সময়ে তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন এক নতুন সত্যের মুখোমুখি। 

‘খোয়াবনামা’ নাটকের কাজ করার সময় মৃত্যু এবং পরকাল নিয়ে তৌসিফের এক তীব্র রিয়ালাইজেশন বা উপলব্ধি তৈরি হয় যে জীবন খুবই ক্ষণস্থায়ী। যেকোনো সময় যেকোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি। আমাদের সবসময় প্রস্তুত থাকা উচিত। এই জীবনটা আসলে কিছুই না, সবকিছু আসলে পরকাল।’

আরও পড়ুন- 

টয়লেটে যুবককে গলাকেটে হত্যা    

প্রচলিত ধারণা আছে বয়স বাড়লে মানুষ ধর্মকর্মে মনোযোগী হবে। সেই ধারণা ভেঙে  তৌসিফ এখন থেকেই নিয়মিত হওয়ার চেষ্টা করছেন দ্বীনের পথে। ‘খোয়াবনামা’ করার পর থেকে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করছেন। আগে ইচ্ছে থাকলেও মনে করতেন কোনো একদিন শুরু করব। কিন্তু এখন মনে হয়,আরও আগেই শুরু করা উচিত ছিল।’

পর্দায় অভিনেতা যে চরিত্রগুলো ফুটিয়ে তোলেন, তার প্রভাব অনেকসময় ব্যক্তিজীবনেও পড়ে। বিশেষ করে কবরের আজাব বা আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে কাজ করার পর থেকে তৌসিফের জীবনবোধ বদলে গেছে। অভিনয়ের মাধ্যমে দর্শকদের যা শেখাতে চান, তা আগে নিজে ধারণ করা জরুরি বলে জানিয়েছেন তিনি। 

ভক্তদের মনে দীর্ঘদিনের প্রশ্ন ছিল কবে বড় পর্দায় দেখা যাবে তৌসিফ মাহবুবকে। ওটিটি প্ল্যাটফর্মে 'চক্র' সিরিজের ব্যাপক সফলতা বড় স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে তৌসিফকে। তার মতে, ‘সিনেমায় হুট করে চলে আসা যায় না, নিজেকে প্রমাণ করতে হয় যে মানুষ টাকা খরচ করে আমার অভিনয় দেখবে কি না,এর জন্য প্রস্তুতির প্রয়োজন। আর 'চক্র' ব্যবসায়িক ও সৃজনশীলভাবে সফল হওয়ায় সেই সাহসটা পেয়েছি আমি।’


এফএ/ আয়না     

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪