| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘জওয়ান ২’ আছে বড় চমক

  • আপডেট টাইম: 23-04-2026 ইং
  • 433 বার পঠিত
‘জওয়ান ২’ আছে বড় চমক

আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। তার এই ব্যাস্ততায় বিনোদনপাড়ায় নতুন গুঞ্জন ক্যারিয়ারের অন্যতম সফল ছবি ‘জওয়ান’-এর সিক্যুয়েলের কাজ করবেন শাহরুখ। দীর্ঘ কয়েক মাসের নিবিড় পরিশ্রমের পর অবশেষে পরিচালক অ্যাটলি ছবিটির চিত্রনাট্য চূড়ান্ত করায় শাহরুখের ‘জওয়ান ২’ নির্মাণের পরিকল্পনা এখন আর কেবল গুঞ্জনে সীমাবদ্ধ নেই। কয়েক সপ্তাহ আগে পাণ্ডুলিপির কাজ শেষ এখন পুরোপুরি শুটিং ফ্লোরে যাওয়ার অপেক্ষায় ‘জওয়ান ২’।

আরও পড়ুন-      

জীবন খুবই ক্ষণস্থায়ী : তৌসিফ

পরিচালক অ্যাটলি কিং খানের বিপরীতে টক্কর দিতে খলনায়ক হিসেবে নেওয়ার পরিকল্পনা করছেন দক্ষিণ ভারতীয় একজন সুপারস্টারকে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরে  ছবিটির দৃশ্যধারণ শুরু হতে পারে। বিশ্বজুড়ে বক্স অফিসে রেকর্ড ভাঙা সাফল্য পেয়েছিল শাহরুখ-অ্যাটলি জুটির ‘জওয়ান’। নির্মাতাদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও সিক্যুয়েলটি নিয়ে দর্শকদের প্রত্যাশা আকাশচুম্বী। 


এফএ/ আয়না     

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪