প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং তার বিশেষ দূত স্টিফ উইটকফ ইরানে যুদ্ধবিরতি সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে ইসলাবাদ যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সকালে ওয়াশিংটন থেকে ইসলামাবাদের উদ্দেশে তাদের রওনা হবার কথা রয়েছে।
আরও পড়ুন-
৮১টি ফ্লাইটে ৩২ হাজার ৫৩২ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন
মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম মুখপাত্র ক্যারোলিন লিভিট শুক্রবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। ব্রিফিংয়ে লিভিট জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপের ক্ষেত্রে যে অচলাবস্থা শুরু হয়েছে, তা থেকে উত্তরণের ‘কিছু সম্ভাবনা’ নিয়ে আলেচনা করতেই কুশনার ও উইটকফ ইসলাবাদ যাচ্ছেন।
গতকাল শুক্রবার এক সরকারি সফরে ইসলামাবাদ পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ইসলামাবাদে পৌঁছে তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন।
এফএ/ আয়না