| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অচলাবস্থা কাটিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালু করলো ইরান

  • আপডেট টাইম: 25-04-2026 ইং
  • 243 বার পঠিত
অচলাবস্থা কাটিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালু করলো ইরান

অবশেষে ডানা মেলল তেহরানের আন্তর্জাতিক ফ্লাইট। শনিবার (২৫ এপ্রিল) দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে সকাল থেকে তেহরানের ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুনরায় কিছু আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ। আটকে পড়া সাধারণ যাত্রীদের নিয়ে যাত্রীবাহী প্রথম ফ্লাইটগুলো ওমানের মাস্কাট, তুরস্কের ইস্তাম্বুল এবং সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে রওনা হওয়ায় প্রবাসীদের মাঝে স্বস্তি ফিরেছে।

আরও পড়ুন-  

হরমুজ প্রণালিতে মাইনসুইপার জাহাজ

ইরান কর্তৃপক্ষ এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদের বিমানবন্দরটিও পুনরায় খুলে দিয়েছিল। আঞ্চলিক অস্থিরতা ও উত্তেজনার প্রেক্ষাপটে ফ্লাইট বন্ধ থাকার পর এখন ধীরে ধীরে বিমান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে তারা।  


এফএ/ আয়না     

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪