আবারও ইরানের একটি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ইরানি পতাকাবাহী জাহাজটি ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার পথে আটক করা হয়।মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার (২৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইরানি পতাকাবাহী ‘ইউএসএস রাফায়েল পেরাল্টা’ (ডিডিজি ১১৫) জাহাজটিকে আটকে দিয়েছে। জাহাজটি ইরানের একটি বন্দরের দিকে যাত্রা করার চেষ্টা করছিল বলে জানানো হয়।
এর আগে যুক্তরাষ্ট্র কর্তৃক জব্দ ‘তুসকা’ নামের আরেকটি ইরানি জাহাজ নিয়ে উত্তেজনায় এক্সে প্রকাশিত বিবৃতিতে ইরান জানিয়েছিল, জাহাজটিতে গুরুত্বপূর্ণ ডায়ালাইসিস সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম বহন করছিল। যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ডকে তারা ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে।
আরও পড়ুন-
তারিকুজ্জামান তপন না ফেরার দেশে
জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলে, এই জবরদস্তিমূলক ও বেআইনি পদক্ষেপ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে, নৌ চলাচলের স্বাধীনতাকে ক্ষুণ্ন করছে এবং দুর্বল রোগীদের মারাত্মক বিপদের মুখে ঠেলে দিচ্ছে। এই ঘটনার জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।
এদিকে, মার্কিন পক্ষের দাবি ইরানের ওপর আরোপিত অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করায় এসব জাহাজ আটক করা হচ্ছে। সামরিক বাহিনী যে ইরানি পতাকাবাহী কার্গো জাহাজটি আটক করেছে, সেটি ‘চীনের পক্ষ থেকে দেওয়া উপহার’ বহন করছিল। আটক করা একটি জাহাজে সন্দেহজনক মালামাল ছিল, যা ‘ভালো কিছু নয়’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এফএ/ আয়না