জনপ্রিয় কৌতুক অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই। শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় ক্যানসারের কাছে হেরে টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের এ অভিনেতা না ফেরার দেশে পাড়ি জমালেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে তারিকুজ্জামান তপনের মৃত্যুর খবর নিশ্চিত করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।
গত বছরের ডিসেম্বর মাসে প্রবীণ এই অভিনেতার খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়লে দীর্ঘদিন মরণব্যাধি এ রোগের সঙ্গে লড়াই করছিলেন তিনি। তিন দফা কেমোথেরাপি সম্পন্ন করা হলেও সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) ভর্তি করা হয়েছিল। তার প্রয়াণে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন-
তিন অঙ্ক ছুঁয়ে গেইলের পাশে সুদর্শন
তারিকুজ্জামান তপন তার দীর্ঘ কর্মজীবনে বিশেষ করে কৌতুক চরিত্রে তার সাবলীল অভিনয়ে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে দর্শকদের মাঝে অত্যন্ত পরিচিত মুখ হিসেবে আলাদা জায়গা করে নিয়েছিলেন।‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘জোড়া শালিক’, ‘হাতছানি’সহ অসংখ্য কালজয়ী নাটক ও সিনেমায় তিনি অভিনয় করেছেন।
এফএ/ আয়না