| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টি আর বেঁচে নেই বলে দাবি ভাইয়ের

  • আপডেট টাইম: 25-04-2026 ইং
  • 309 বার পঠিত
যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টি আর বেঁচে নেই বলে দাবি ভাইয়ের

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা ইসলাম বৃষ্টিও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছে তার ভাই জাহিদ হাসান প্রান্ত। শনিবার (২৫ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশের বরাতে তিনি বলেন, বাসার ভেতরে রক্তের মধ্যে পাওয়া দেহাবশেষের সঙ্গে ডিএনএ পরীক্ষা মিলেছে। তবে সম্পূর্ণ ম রদেহ উদ্ধার হয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে একই ঘটনায় অপর এক শিক্ষার্থী জামিল লিমনের  মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লোরিডার ট্যাম্পা শহরের হিলসবরো এলাকায় হাওয়ার্ডে ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয় বলে আইনশৃঙ্খলা বাহিনী।

 এ ঘটনায় জামিলের রুমমেট হিশাম আবুঘরবেহকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল দুজনেই যুক্তরাষ্টের টাম্পায় ইউনিভার্সিটি অব ফ্লোরিডায় (ইউএসএফ)  পিএইচডি শিক্ষার্থী ছিলেন। নাহিদা ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে এবং জামিল ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে গবেষণা করছিলেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪