ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা বিশ্ব মা দিবস উপলক্ষে বিশেষ সম্মাননা ‘মা পদক ২০২৬’ পেয়েছেন। চলচ্চিত্রে অসামান্য অবদানের পাশাপাশি বাস্তব জীবনে একজন দায়িত্বশীল ও আদর্শ মা হিসেবে সন্তান অনিককে বড় করে তোলার স্বীকৃতি হিসেবে তার হাতে এ সম্মাননা তুলে দেন আবুল হায়াত। শনিবার (৯ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা গ্রহণের পর ববিতা বলেন, ‘একজন নারীর জীবনে মাতৃত্বই সবচেয়ে বড় অর্জন। অভিনেত্রী হিসেবে অনেক পুরস্কার পেলেও মা হিসেবে পাওয়া এই স্বীকৃতি আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে।’
আরও পড়ুন-
দায়িত্ববোধের জায়গা থেকে নির্বাচনের সিদ্ধান্ত : বাপ্পারাজ
ববিতা বাংলা চলচ্চিত্রে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তার দীর্ঘ ক্যারিয়ারে। তিনি একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশের বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন।
আলী-রূপা ফাউন্ডেশনের আয়োজনে ‘মা পদক ২০২৬’ এ আহসান হাবিব নাসিম, নাজনিন হাসান চুমকি, হিমি ও ফারহানা ন্যান্সিসহ আরও কয়েকজন গুণী ব্যক্তিদের এ সন্মাননায় ভূষিত করা হয়। আগামী ২৬ জুলাই যুক্তরাষ্ট্রে ‘আনন্দ মেলা’র পক্ষ থেকেও আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন ববিতা।
এফ এ/আয়না