| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অমিতাভ বচ্চন দর্শনে ভিড়ের বিপত্তি, তীব্র গরমে অচেতন ভক্তরা

  • আপডেট টাইম: 26-05-2026 ইং
  • 3792 বার পঠিত
অমিতাভ বচ্চন দর্শনে ভিড়ের বিপত্তি, তীব্র গরমে অচেতন ভক্তরা

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন-কে এক ঝলক দেখার আশায় প্রতি রোববারের মতো এবারও মুম্বাইয়ের ‘জলসা’র সামনে জড়ো হয়েছিলেন হাজারো ভক্ত। তবে দীর্ঘক্ষণ অপেক্ষা ও তীব্র গরম সহ্য করতে না পেরে এক মাঝবয়সী অন্ধ ভক্ত হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। পরে নিরাপত্তারক্ষী ও পুলিশ সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

শাহেনশাহ’ খ্যাত অমিতাভ বচ্চনের জনপ্রিয়তা বয়স ৮০ পেরোলেও এখনো অটুট। প্রতি রবিবার মুম্বাইয়ের জুহুতে অবস্থিত তাঁর বাসভবন ‘জলসা’র সামনে ভক্তদের ভিড় জমে। দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে অনুরাগীরা আসেন প্রিয় তারকাকে এক নজর দেখার আশায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অসুস্থ ওই ভক্ত অনেক আগে থেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মুম্বাইয়ের প্রচণ্ড গরম ও আর্দ্রতা বেড়ে যাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘক্ষণ না খাওয়া ও পানি না পানের কারণে তিনি হঠাৎ অচেতন হয়ে যান।

ঘটনাটি নজরে আসতেই সেখানে দায়িত্বে থাকা পুলিশ ও অমিতাভ বচ্চনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা দ্রুত এগিয়ে আসেন। ভিড় সরিয়ে তাঁকে উদ্ধার করে জলসার ভেতরে নিয়ে যাওয়া হয়। পরে পানি ও ওআরএস দিয়ে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এর মধ্যেও বন্ধ হয়নি বহু বছরের ঐতিহ্যবাহী ‘রবিবাসরীয় দর্শন’। কিছুক্ষণ পর সাদা কুর্তা-পায়জামা ও কালো কোট পরে ভক্তদের সামনে হাজির হন অমিতাভ বচ্চন। হাতজোড় করে তিনি ভক্তদের শুভেচ্ছা জানান। মুহূর্তেই ‘বচ্চন, বচ্চন’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

পরে চিকিৎসা শেষে ওই ভক্ত সুস্থ হয়ে আবারও প্রিয় অভিনেতার এক ঝলক দেখতে পান। তার হাসিমুখে ফিরে আসা দেখে স্বস্তি ফিরে আসে উপস্থিত অন্য ভক্তদের মাঝেও।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪