| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৫

  • আপডেট টাইম: 26-05-2026 ইং
  • 3904 বার পঠিত
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৫

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (২৬ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ের সর্বশেষ হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৫৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া সন্দেহজনক উপসর্গ নিয়ে আরও ১ হাজার ৮৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও নজরদারি জোরদার করা হয়েছে।

এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে ফুসকুড়ি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার আহবান জানিয়েছেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪