| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিংগাইর বাসস্ট্যান্ডে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ দোকান ভস্মীভূত

  • আপডেট টাইম: 04-06-2026 ইং
  • 183 বার পঠিত
সিংগাইর বাসস্ট্যান্ডে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ দোকান ভস্মীভূত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (৩ জুন) দিবাগত মধ্যরাতে বাসস্ট্যান্ড এলাকার কালাচাঁন মিষ্টির দোকানে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সিংগাইর ও মানিকগঞ্জ ফায়র সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আগুনে একটি মিষ্টির দোকান, একটি মোবাইল রিচার্জের দোকান, একটি মুদি দোকান এবং একটি কনফেকশনারি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনে দোকানগুলোর মালামাল, আসবাবপত্র ও বিভিন্ন পণ্যসামগ্রী ভস্মীভূত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, এ ঘটনায় তাদের প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শাহীন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪