| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পঞ্চগড়ে পুশ-ইন ঠেকাতে বিজিবির টহল জোরদার, সীমান্তে বিশেষ নজরদারি

  • আপডেট টাইম: 04-06-2026 ইং
  • 241 বার পঠিত
পঞ্চগড়ে পুশ-ইন ঠেকাতে বিজিবির টহল জোরদার, সীমান্তে বিশেষ নজরদারি

বদরুদ্দোজা প্রধান পঞ্চগড়  : পঞ্চগড় জেলার সীমান্ত এলাকায় পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত টহল দেয়া হচ্ছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিশেষ টহল দেয়া হচ্ছে যাতে কোনো ধরনের অনুপ্রবেশ বা পুশ-ইন কার্যক্রম ঘটতে না পারে।

সীমান্তবর্তী গ্রামগুলোতে নিয়মিত মাইকিং কার্যক্রমও চালানো হচ্ছে। এতে স্থানীয় জনগণকে পুশ-ইন প্রতিরোধ বিষয়ে সচেতন করা হচ্ছে এবং কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড দেখা গেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্প বা বিওপিকে জানাতে অনুরোধ করা হচ্ছে।


রাতের বেলায় সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করতে টর্চলাইট, সার্চলাইট, হ্যান্ডমাইক ও বাঁশির মাধ্যমে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হচ্ছে। পাশাপাশি নাইট ভিশন গগলস ব্যবহার করে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের অংশগ্রহণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হচ্ছে। এসব সভায় পুশ-ইন প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় সন্দেহভাজন ব্যক্তি ও অবৈধ অনুপ্রবেশকারীদের গতিবিধি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


গত বুধবার (৩ জুন) রাতে বিজিবির অধীনস্থ সকল কোম্পানি ও বিওপির সমন্বয়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে সীমান্ত এলাকায় যৌথ টহল কার্যক্রম পরিচালনা করা হয়।

বদরুদ্দোজা/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪