| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

  • আপডেট টাইম: 04-06-2026 ইং
  • 215 বার পঠিত
ভোলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

ভোলা প্রতিনিধি : ভোলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উকিলপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার মিতু নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন)  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

নিহত মিতুর বাবা বশির জানান, পাঁচ বছর আগে সোহাগের সঙ্গে বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলছিলো। সকালে সোহাগ তার শশুর বশিরকে মোবাইলফোনে মিতুর আত্মহত্যার খবর জানালেও ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্যরা মরদেহ খাটে পড়ে থাকতে দেখেন। 

এদিকে ঘটনার পর স্বামী সোহাগ পালিয়ে যান। সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে নিহতের পরিবার।

সিরাজ/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪