| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব

  • আপডেট টাইম: 04-06-2026 ইং
  • 142 বার পঠিত
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই দায়িত্বে নিয়োগ দেওয়া হয়। একই দিন তিনি নিয়োগপত্র গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট দপ্তরে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়ায় হাবিবুল ইসলাম হাবিব বিএনপির চেয়ারপার্সন ও দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি বলেন, তালা–কলারোয়াসহ সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এই সিদ্ধান্তে।

নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা এ নিয়োগকে স্বাগত জানান।

এছাড়া সাতক্ষীরা প্রেসক্লাব ও পাটকেলঘাটা প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষও এই নিয়োগকে ইতিবাচক হিসেবে দেখছেন বলে জানা গেছে।

মোমিন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪