| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যা জানালেন চিকিৎসকরা

  • আপডেট টাইম: 25-11-2025 ইং
  • 167281 বার পঠিত
খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যা জানালেন চিকিৎসকরা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান এবং এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানান, বিএনপি চেয়ারপারসন বর্তমানে হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন এবং চিকিৎসক টিমের পর্যবেক্ষণে আছেন।

এদিকে তার শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন,ম্যাডাম কেবিনে চিকিৎসা টিমের নেতৃত্বে চিকিৎসাধীন আছেন। প্রয়োজন অনুযায়ী টেস্ট করা হচ্ছে এবং ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, খালেদা জিয়া চিকিৎসক টিমের ঘনিষ্ঠ পর্যবেক্ষণে আছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, চেয়ারপারসন আলহামদুলিল্লাহ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দায়িত্বশীল কারও বক্তব্য ছাড়া কেউ যেন কোনো তথ্য শেয়ার না করেন।

চেয়ারপারসনের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করার জন্য দলের পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহবান জানানো হয়েছে


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪