| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদা তোলার অভিযোগে ছাত্রদল নেতাসহ তিনজন আটক

  • আপডেট টাইম: 25-11-2025 ইং
  • 167282 বার পঠিত
চাঁদা তোলার অভিযোগে ছাত্রদল নেতাসহ তিনজন আটক

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বদ্দারহাট লঞ্চঘাটে চাঁদা তোলার অভিযোগে ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম নয়নকে দুই সহযোগীসহ আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া বদ্দারহাট লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উপজেলা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, আটক তৌহিদুল ইসলাম নয়ন রামগতি আ স ম রব সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং চরপোড়াগাছা ইউনিয়নের তাহের বাজার এলাকার আইয়ুব আলী মাঝির ছেলে।

তার সঙ্গে আটক অপর দু’জন হলেন আহাদ, আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া এলাকার মোছলেহ উদ্দিনের ছেলে এবং ইকবাল হোসেন, রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আলা উদ্দিনের ছেলে।

রামগতি উপজেলা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সফিকুল ইসলাম বলেন, লঞ্চঘাটে চাঁদাবাজির খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় নয়নসহ ৩ জনকে আটক করে কোস্টগার্ড সদস্যরা। তাদের কাছ থেকে রশিদ বই উদ্ধার করা হয়েছে। তবে লঞ্চঘাটের ইজারার কোনো কাগজপত্র দেখাতে পারেননি তারা। পরে তাদেরকে রামগতি থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, কোস্টগার্ড তিনজনকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা হলে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি শুনেছি। এ ঘটনায় বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪