| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জ্বলছে কড়াইল বস্তি

  • আপডেট টাইম: 25-11-2025 ইং
  • 167281 বার পঠিত
জ্বলছে কড়াইল বস্তি

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৬টি ইউনিট করছে। বিকেলে লাগা এই আগুন দ্রুত বস্তির ঘরগুলোতে ছড়িয়ে পড়ায় তীব্র ভয়ংকর আকার ধারণ করেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৫টা ২২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রথমে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট পাঠানো হলেও ঢাকার তীব্র যানজটের কারণে ঘটনার ৩০ মিনিট পরও সব ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল সূত্র জানায়, বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মোট ১৬টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, পানি সংকটের কারণেই আমরা ইউনিট বাড়িয়ে মোট ১৬টি করেছি। আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা করছেন।

ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর দীর্ঘ সময় ফায়ার সার্ভিসের ইউনিট না পৌঁছানোর কারণে আগুনের তীব্রতা বহুগুণে বৃদ্ধি পায়। আগুনের শিখা দ্রুত বস্তির এক টিনের চালা থেকে অন্য টিনের চালায় ছড়িয়ে যায়। এ সময় বস্তির মানুষজন আতঙ্কিত হয়ে যে যেভাবে পারছিলেন, ঘরের জিনিসপত্র বের করে আনার চেষ্টা করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ভিড় নিয়ন্ত্রণ করছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ বস্তির বাসিন্দাদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা না ঘটে। তারা স্থানীয় বাসিন্দাদের দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪