| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পৌরসভা কার্যালয়ের কক্ষে পড়ে ছিল নারীর মরদেহ

  • আপডেট টাইম: 26-11-2025 ইং
  • 166808 বার পঠিত
পৌরসভা কার্যালয়ের কক্ষে পড়ে ছিল নারীর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌরসভা কার্যালয়ের একটি কক্ষ থেকে মর্জিনা বেগম (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি হত্যার শিকার হয়েছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, পৌরসভা কার্যালয়ের একটি কক্ষের মেঝেতে মর্জিনার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে পুলিশ এসে গলায় পরনের কাপড় পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলা হলেও কী কারণে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনও পরিষ্কার নয়। তদন্ত চলছে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে জানার চেষ্টা চলছে।

নিহত মর্জিনা বেগম পৌর এলাকার দেবগ্রাম গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী। তিনি সড়ক বাজারে পৌরসভা ভবনের পাশে সবজি বিক্রি করতেন।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪