| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুক্তি পাচ্ছে নূর তবে...

  • আপডেট টাইম: 26-11-2025 ইং
  • 166790 বার পঠিত
মুক্তি পাচ্ছে নূর তবে...

দীর্ঘদিন ধরে আরিফিন শুভ ও জান্নাতুল ঐশীর ‘নূর’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকলেও অবশেষে মুক্তি পাচ্ছে। কিন্তু তা বড় পর্দায় নয়, ওটিটিতে। প্রায় তিন বছর সিনেমাটি ছাড়পত্র পেলেও এখন ওটিটিতে মুক্তির জন্য চলছে প্রস্তুতি। দু-এক দিনের মধ্যে প্রকাশিত হবে পরিচালক রায়হান রাফির নুর ছবির ট্রেলার।   

২০২৪ সালের জুন মাসে কোয়াইট অ্যান্ড সেট প্রযোজনা প্রতিষ্ঠানটি সিনেমাটি কিনে নেয়ার পরে একাধিকবার মিটিং এর পরে ছবিটি ওটিটিতে রিলিজের সিদ্ধান্ত হয়। ২৮ নভেম্বর অথবা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বায়োস্কোপ অ্যাপে মুক্তি পাবে ‘নূর’ এমনটাই জানালেন পরিচালক রায়হান রাফি। 


 নূর সিনেমার জন্য প্রমোশনাল ফটোশুটে শিউলী ফুল আঁকা শাড়িতে আবছা আলোয় ঐশীর মাথা শুভর বুকে । ছবিটি যেন নিজেই বলছে তাদের গল্প। শুভ-ঐশী জুটির এটি তিন নম্বর সিনেমা। ছবির ক্যাপশন শুভ লিখেছেন, ‘তোরে এত ভালবাসি, আর বলব কতবার’ সেই কথার উত্তরে ঐশী লেখেন, ‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার’। শুভ-ঐশীর প্রেমের গুঞ্জন রটলেও এবার দেখার পালা ওটিটিতে কতটা আলো ছড়ায় ‘নূর’। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪