| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানি ব্যান্ড জালের কনসার্টও স্থগিত

  • আপডেট টাইম: 27-11-2025 ইং
  • 166233 বার পঠিত
পাকিস্তানি ব্যান্ড জালের কনসার্টও স্থগিত

২৮ নভেম্বর রাজধানীর ৩০০ ফিটের স্বদেশ অ্যারেনায় ‌‘সাউন্ড অফ সোল’ শিরোনামে বিদেশি কনসার্টগুলোর মধ্যে পাকিস্তানি ব্যান্ড জালের কনসার্টও স্থগিত হয়ে গেল। ঢাকার মঞ্চে আয়োজন হওয়া এই কনসার্টে দেশের ব্যান্ড ওয়ারফেজ এবং লেভেল ফাইভেরও পারফর্ম করার কথা ছিল। প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় আয়োজক প্রতিষ্ঠান স্টেইজ কো কনসার্ট স্থগিত করার ঘোষণা দিয়েছে। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।

এর আগে ১৪ নভেম্বর কনসার্টে নগর বাউল জেমসসহ অন্যান্য শিল্পীর পাশাপাশি পাকিস্তানি সংগীতশিল্পী আলী আজমতের ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্টটি  স্থগিতের কথা বলে বাতিল করে দেয়া হয়েছিল। ভারতীয় সংগীতশিল্পী অনুব জৈনর কনসার্টটি ১২ ডিসেম্বর ১০০ ফিটের কোর্টসাইড মাদানি অ্যাভিনিউতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও  নিরাপত্তার কারণ দেখিয়ে স্থগিত করেছে আয়োজক প্রতিষ্ঠান হাইপনেশন। আরও বেশ কয়েকটি বিদেশি কনসার্ট এই মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তাদেরও সময়সূচি নিয়ে দেখা দিয়েছে শঙ্কা । 

আগামী ৫ ডিসেম্বর প্রাইম ওয়েভ কমিউনিকেশনের আয়োজনে মাদানি অ্যাভিনিউয়ের কোর্টসাইডে ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ শিরোনামের কনসার্টে পাকিস্তানের কাভিশ ব্যান্ডের সঙ্গে দেশের ‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’ পারফর্ম করবে। আর ১৩ ডিসেম্বর মেইন স্টেজে পাকিস্তানি গায়ক আতিফ আসলামের পারফরম্যান্স ও ‘ইকোস অব রেভল্যুশন ২.০’ চ্যারিটি কনসার্ট টি বাতিল হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়লেও আয়োজক প্রতিষ্ঠান নিশ্চিত করেছে নির্ধারিত সময়েই অনুষ্ঠান হবে। 

 বিদেশি শিল্পীদের কনসার্ট স্থগিত বা সময়সূচির অনিশ্চয়তার মধ্যেও অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছেন আয়োজকরা। এই অনিশ্চয়তা নিয়ে নেটিজেনদের মধ্যে সংশয় দেখা দিয়েছে।  শোবিজ মহলে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪