তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ডাফার ব্রাদার্স পরিচালিত নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস সিজন ৫ এর প্রথম পর্ব আনুষ্ঠানিকভাবে আজ বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে।
সিজনের প্রথম ভলিউম আজ সকালে অনলাইনে প্রকাশ হওয়ার পরপরই ভক্তদের মধ্যে দেখা দেয় বাধ ভাঙা উচ্ছ্বাস। বিপুল সংখ্যক দর্শক সিরিজটি একসঙ্গে দেখতে শুরু করায় সংখ্যক দর্শকের চাপ সামলাতে না পেরে মুক্তির কয়েক মিনিটের মধ্যেই ক্র্যাশ করে প্ল্যাটফর্মটি।
নেটফ্লিক্স কর্তৃপক্ষ কিন্তু অনুমানও করতে পারেনি যে শেষ সিজনের প্রথম ভলিউমটি অনলাইনে আসতেই এতো দর্শক হবে। ফলস্বরূপ, মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্ল্যাটফর্মটির সার্ভার পুরোপুরি অচল হয়ে যাওয়ায় কোটি কোটি দর্শক তাদের পছন্দের পর্বটি দেখতে ব্যর্থ হন। তবে কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছে বলে জানা গেছে। প্ল্যাটফর্ম ক্র্যাশ করার সঙ্গে সঙ্গেই বহু দর্শক অনলাইনে তাদের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেন।
নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় সিরিজগুলোর মধ্যে ‘স্ট্রেঞ্জার থিংস ৫’ অন্যতম, যা মুক্তির পর থেকেই বিশ্বব্যাপী এক বিশাল উন্মাদনা সৃষ্টি করেছে। ১৯৮০-র দশকের পটভূমিতে নির্মিত এই সায়েন্স ফিকশন হরর ড্রামা সিরিজটি নস্টালজিয়া, রহস্য এবং কিশোর সাহসিকতার এক অনন্য মিশ্রণ।