| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধামরাইয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

  • আপডেট টাইম: 28-11-2025 ইং
  • 165293 বার পঠিত
ধামরাইয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

 ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।  তবে বাসে কেউ না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১২টার দিকে সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর-খড়ারচর আঞ্চলিক সড়কে ঘটনা ঘটে।

ধামরাই ফায়ার সার্ভিসের সাব-অফিসার শামসুল হক জানান, রাত ১২টার দিকে আঞ্চলিক সড়কের পাশে বাসটি পার্কিং করে রেখে চলে যান চালক। কিছুক্ষণ পর স্থানীয়রা বাসটিতে আগুন জ্বলতে দেখে ছুটে আসেন। পরে বাসচালক ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। 

বাসচালকের দাবি, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে ২–৩ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল সূত্রধর বলেন, সুয়াপুর বাজারের নতুন সেতু থেকে কিছুটা দূরে বাসটি দাঁড় করিয়ে রাখা ছিল। আনুমানিক ১২টার দিকে আগুনের ঘটনা ঘটে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটির আসন ও কাচ পোড়া অবস্থায় দেখা যায়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে কীভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪