| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রিয়া সেনের অপ্রকাশিত গল্প

  • আপডেট টাইম: 28-11-2025 ইং
  • 165048 বার পঠিত
রিয়া সেনের অপ্রকাশিত গল্প

মা মুনমুন সেন, নানি সুচিত্রা সেন দুই প্রজন্মের তারকার আলো উত্তরাধিকার হিসেবেই পেয়ে বলিউডে বেশ জাঁকালোভাবেই শুরু হয়েছিল রিয়া সেনের পথচলা। ফাল্গুনী পাঠকের ‘ইয়াদ পিয়া কি আনে লগি’ মিউজিক ভিডিওর মাধ্যমে মাত্র ১৬ বছর বয়সে রাতারাতি স্টার বনে জান তিনি। মডেলিংয়ের পাশাপাশি হিন্দি ও বাংলা ভাষায় ‘স্টাইল’সহ কয়েকটি ব্যবসা সফল ছবি তাঁকে রেখেছিল আলোচনার কেন্দ্রে ।

কিন্তু উঠতি ক্যারিয়ারে হঠাৎই যেন ছন্দপতন। বলিউডে ‘প্রমিনেন্ট ফেস’ হওয়া সত্ত্বেও  ধীরে ধীরে ব্যাকসিটে চলে  যাওয়ায় তেমন কোন উল্লেখযোগ্য চরিত্রে আর দেখা যায়নি তাকে। শুরুর দিকে কাজে সাফল্য দ্রুত মিললেও কিছু সময় পর থেকে শুরু হয় অস্বস্তি। অভিনয়ে পাওয়া চরিত্রগুলোর সঙ্গে পোশাক, মেকআপৃ, গ্ল্যামার কোন কিছুই যেন সিঙ্ক করছিল না।  

ভারী মেকআপ নিয়ে ঘন্টার পর ঘন্টা সেটে বসে থাকার বিরক্তির কারণে বলিউড থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। যা বলিউডের জন্য ক্ষতির হলেও বাংলা সিনেমার জন্য ছিল আশীর্বাদ। নৌকাডুবি ছবিতে যেন নতুন করে নিজেকে আবিষ্কার করে রিয়া এরপর জাতিস্মর, হিরো ৪২০সহ একাধিক বাংলা ছবিতে নিজের জায়গা পাকাপোক্ত করেন দুর্দান্ত অভিনয় দক্ষতায়। স্ট্রিমিং প্ল্যাটফর্মের রাগিণী এমএমএস: রিটার্নস, পয়জন, মিসম্যাচের মতো বহু ওয়েব সিরিজ তার ক্যারিয়ারকে দেয় নতুন দিক । 

সাহসী অভিনেত্রীর তকমায় রিয়া মানসিকভাবে ভেঙে পড়েছিলেন স্কুল বয়সেই। পর্দার রিয়া আর বাস্তবের রিয়াকে নিয়ে মানসিক চাপের ফলে বলিউড ক্যারিয়ারে বড় ধাক্কা আসে ২০০৫ সালে প্রেমিক আসমিত প্যাটেলের সঙ্গে ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে বিতর্কে জড়িয়ে বেশ কিছু ছবির তালিকা থেকে বাদ দেয়া হয় তাকে। 

চলতি বছর রিয়ার অভিনীত হিন্দি সিনেমা ‘নাদানিয়া’  মুক্তি পেয়েছে আর মুক্তির অপেক্ষায় আছে ওয়েব সিরিজ ‘পরিণীতা’। উত্থান, বিতর্ক, ব্যর্থতা—সব পেরিয়ে এখন ধীরে ধীরে নতুন পথে হাঁটছেন রিয়া সেন। বর্তমানে সিনেমা ও সিরিজের কো আর্টিস্টের চরিত্রে বেশি দেখা যায় তাকে। তবে এই নিয়ে রিয়ার সাবলিল বক্তব্য, “বলিউডে ফিরতে আপত্তি নেই, তবে এখন যেখানে আছি সেখানে আমি খুবই খুশি।”

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪