ওপার বাংলার নায়িকা তনুশ্রী চক্রবর্তী যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বেড়াতে গিয়ে তার পাঁচ মাসের প্রবাসী প্রেমিক সুজিত বসুর সঙ্গে প্রেমের সম্পর্ককে আজীবনের বন্ধনে পরিণত করতে বিয়েটা সেরেই নিলেন।
আটলান্টায় বসবাসকারী আইটি ইঞ্জিনিয়ার সুজিত বসুর সঙ্গে তনুশ্রীর সম্পর্কের বয়স খুব বেশি না হলেও তাদের সম্পর্কের গভীরতা পরিণত হয়েছে স্থায়ী বন্ধনে। স্থানীয় এক পাঁচতারকা হোটেলে সম্পন্ন হয় বিবাহের অনুষ্ঠান। বিয়ের পরে তনুশ্রী বলেন ‘সবটা এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে।’
এদিকে তনুশ্রীর প্রাক্তন প্রেমিক অভিনেতা রুদ্রনীল ঘোষও সামাজিক মাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের সুন্দর জীবনের জন্য। এদিকে তনুশ্রী অভিনীত ছবি ‘ডিপ ফ্রিজ’ সিনেমাটি সম্প্রতি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। ছবির সাফল্যের সঙ্গে তার ব্যক্তিগত জীবনের সুখবর যোগ হলো।