সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি চলছে। তবে শারীরিক অবস্থার অবনতি না হলেও উন্নতিও নেই তিনি এখনো সিসিইউতে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর অথবা ইউরোপে নেওয়ার প্রাথমিক প্রস্তুতি চলছে। সিঙ্গাপুর বা ইউরোপ যেকোনো জায়গায় হতে পারে। তবে এখনই তিনি বিমানে ওঠার মতো অবস্থায় নেই। চিকিৎসকরা আশার বাণী দিতে পারেননি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান জানিয়েছেন, বিদেশের কয়েকটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এমনকি এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেই তাকে বিদেশে নেওয়া হবে।
দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থরাইটিস, কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন খালেদা জিয়া।
চিকিৎসকরা জানিয়েছেন,তার শারীরিক অবস্থায় গত ২৪ ঘণ্টায় কোনো দৃশ্যমান উন্নতি বা অবনতি ঘটেনি। দেশি-বিদেশি বিশেষজ্ঞ নিয়ে গঠিত মেডিকেল বোর্ড তার প্রতি মুহূর্তের অবস্থা পর্যবেক্ষণ করছে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হবে কি না তা নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর। আপাতত তিনি সিসিইউতে সংকটাপন্ন অবস্থায়ই রয়েছেন।