| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৬ লেনের দাবিতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম: 30-11-2025 ইং
  • 163901 বার পঠিত
৬ লেনের দাবিতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা। সকালে কেরানিহাট এলাকায় এ কর্মসূচি পালনের ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রোববার ( ৩০ নভেম্বর ) সকাল ৯টা থেকে সাতকানিয়ার কেরানিহাট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। বিক্ষোভকারীরা জানান, অতিরিক্ত যানবাহনের চাপ, সরু রাস্তা, ঢালু ও আঁকাবাঁকা অংশ, বিশেষ করে রাতে লবণবোঝাই ট্রাক চলাচলের কারণে মহাসড়কটি ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে।

প্রতিদিনই এই সড়কে দুর্ঘটনা ঘটছে। এত গুরুত্বপূর্ণ মহাসড়ক হয়েও এটি এখনো ৬ লেনে উন্নীত হয়নি। বহুবার দাবি জানিয়েও আমরা কোনো কার্যকর উদ্যোগ দেখতে পাইনি। তাই বাধ্য হয়েই আজকের এই অবরোধ।

বিক্ষোভকারীরা আরও জানান,চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কটি শুধু স্থানীয় যোগাযোগ নয়, দেশের অর্থনীতি, পর্যটন, এবং রোহিঙ্গা ত্রাণ কার্যক্রমের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন লক্ষাধিক মানুষ এ পথে যাতায়াত করেন, অথচ দেশের অন্যতম ব্যস্ত এই সড়কটি বহু স্থানে অত্যন্ত সরু।

এর আগে একই দাবিতে গত ৬ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়। পরে ১১ এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছেও আরেকটি স্মারকলিপি জমা দেওয়া হয়। তবুও দীর্ঘদিন কোনো বাস্তব অগ্রগতি না হওয়ায় পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন স্থানীয়রা।

অবরোধের কারণে সকাল থেকে মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় প্রশাসন কাজ করছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪