পাকিস্তানের বিতর্কিত ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি আবদুল কাভি সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে বিয়ের ইচ্ছা প্রকাশ করেছেন। এর আগে তিনি ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্তকে নিয়েও এমন ইচ্ছা প্রকাশ করেছিলেন।
তিনি দাবি করেন, স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদ হলেই অভিনেত্রীই তাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন। যদিও তিনি কখনোই তাদের বিচ্ছেদ হোক তা চান না, কিন্ত যদি হয় তাহলে ঐশ্বরিয়া রাই বচ্চন তার সঙ্গে যোগাযোগ করবেন।বলে বিশ্বাস করেন তিনি।
একজন অমুসলিমকে কীভাবে তিনি বিয়ে করবেন? এ প্রশ্নের উত্তরে কাভি জানান, ঐশ্বরিয়াকে তিনি ইসলাম ধর্মে দীক্ষিত করবেন। তার নাম ঐশ্বরিয়া থেকে পরিবর্তন করে আয়েশা রাখবেন।
পাকিস্তানের ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি আবদুল কাভি এর আগেও বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় এসেছেন। ঐশ্বরিয়া রাইকে নিয়ে এমন মন্তব্য করার আগে তিনি ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্তকে নিয়েও মন্তব্য করেছিলেন। তিনি দাবি করেন, তার উপদেশ মেনেই রাখি ধর্ম পরিবর্তন করে নাম রেখেছেন ফাতিমা।