ছোটপর্দার জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী সায়ন্তি মল্লিক ও তার স্বামী ইন্দ্রনীল মল্লিক দু জনেই পশুপ্রেমী। কলকাতা কসবার রাজডাঙা এলাকায় পথকুকুরদের খাবার খাওয়াতে গিয়ে রীতিমত আক্রমণের এবং শারীরিক হেনস্থার স্বীকার হয়েছেন এই তারকা দম্পতি। সায়ন্তি জানিয়েছেন রীতিমতো গায়ে হাত তুলেছেন এলাকার বাসিন্দারা। এছাড়া গুরুতর চোট পেয়েছেন স্বামী ইন্দ্রনীলও।
এলাকার বাসিন্দাদের দাবী রাস্তার এই কুকুরদের খাবার না দেয়ার কারন হিসেবে তারা জানান একটি কুকুর এক জনকে কামড়ে দেয়ায় তারা কোনোভাবেই চান না এদের খেতে দেয়া হোক।
ঐ রাতে বাঙুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে বাড়ি ফিরে সায়ন্তি বলেন আতঙ্কে দ্বিতীয়বার স্ট্রোক হতে পারত তার। অভিনেত্রী দম্পতির সঙ্গে রাতে যা যা ঘটেছে সবটাই লাইভ ভিডিয়োতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানোর পাশাপাশি কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্বোধন করতে ভোলেননি তারা।
এই ঘটনার পরে কসবা থানায় অভিযোগ দায়ের করার পরেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলেও অভিযোগ তুলে সায়ন্তি জানান কুকুরদের খেতে দিলে আমাদের বাধা দিতে গিয়ে গায়ে তোলা হয়েছে। যা কোনো ভাবেই মেনে নেয়া যায় না।
বেশ কিছু বাংলা ধারাবাহিকে কাজ করা সায়ন্তি সম্প্রতি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন কিন্তু সুস্থ হয়ে কাজে ফিরেছেন।