অবশেষে নায়ক দেব এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর পুরোনো সম্পর্ক আলোচনায় আসলে রুক্মিণী মৈত্রকে নিয়ে সৃষ্টি বিতর্কে নীরবতা ভাঙলেন এই অভিনেত্রী। দেব-শুভশ্রীকে নিয়ে তৈরি বিতর্কে রুক্মিণী মৈত্র বলেন আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছে।
দেব ও শুভশ্রীর প্রায় দশ বছর আগে শুটিং শেষ হওয়া চলচ্চিত্র ‘ধূমকেতু’ প্রযোজনা জটিলতায় আটকে থাকার পর অবশেষে চলতি বছরের মাঝামাঝিতে মুক্তি পায়। দীর্ঘ সময় পরে ছবিটি মুক্তি পাওয়ায় দেব-শুভশ্রী জুটির ভক্তদের মধ্যে দেখা যায় ব্যাপক আগ্রহ।
দেব ও শুভশ্রীর একসঙ্গে ছবির প্রচারণায় আসা নিয়ে ছবি মুক্তির আগেই শুরু হয় বিতর্ক। এক মঞ্চে ট্রেলার লঞ্চ, পুরোনো জনপ্রিয় গানে একসঙ্গে পারফর্ম ও মন্দিরে একসঙ্গে পূজা দেয়া নিয়ে আবারও তুঙ্গে ওঠে দেব-শুভশ্রীর পুরোনো প্রেম নিয়ে আলোচনা। ফলে অনেকে দেব ও শুভশ্রীকে পুনরায় এক হওয়ার পরামর্শ যেমন দিয়েছেন তেমনি দেবের বর্তমান প্রেমিকা রুক্মিণী এবং শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীকেও নানা কটূক্তির শিকার হতে হয়।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রুক্মিণী মৈত্র এই পরিস্থিতি নিয়ে বলেন, ‘যা রটছে তার সবটাই মিথ্যা। আমাকে একটা ট্র্যাপের মধ্যে বারবার ফেলার চেষ্টা করা হয়। দেব ও শুভশ্রীকে নিয়ে বিতর্ক তাকে প্রভাবিত করেছিল কিনা এমন প্রশ্নে রুক্মিণী আরও বলেন সামাজিক মাধ্যমে মন্তব্যের ক্ষেত্রে নিয়ন্ত্রণ তার নিজের হাতেই থাকে।