শ্রীলেখা মিত্র ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিভিন্ন কারণে টালিউডের সবসময়ই আলোচিত অভিনেত্রী। বিভিন্ন কারণে প্রায়ই খবরের শিরোনামে আসেন এই তারকা। দীর্ঘ সময়ে ধরে একা থাকার কারণে একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়ালেও কারো সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেননি। একমাত্র মেয়ে ঐশীকে নিয়েই তার জীবন কাটাচ্ছেন।
গত বছর এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন দ্বিতীয় বিয়ের জন্য ভাবছেন না। অথচ হঠাত করে নিজের ফেসবুকে এক পোস্ট দিয়ে আবারো আলোচনায় তিনি। পোস্তে শ্রীলেখা লিখেছেন লোকজন কি সুন্দর বিয়ে করছে আর আমি একটা প্রেম পর্যন্ত করে উঠতে পারছি না। সত্যি বুড়ো হয়ে গেলাম। আর এতেই নতন করে হইচই টালিউড পাড়ায়।
নিজের ব্যক্তিগত জীবন এবং টালিউড ইন্ডাস্ট্রির স্বজনপ্রেম নিয়ে মন্তব্যের জেরে বহুবার সংবাদের শিরোনমে উঠে আসা শ্রিলেখা অভিনয় ছাড়াও ‘এবং ছাদ’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন।