| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিনেমার শুটিং বন্ধ করলেন কৌশানী মুখোপাধ্যায়

  • আপডেট টাইম: 01-12-2025 ইং
  • 163677 বার পঠিত
সিনেমার শুটিং বন্ধ করলেন কৌশানী মুখোপাধ্যায়

পরিচালক আতিউল ইসলামের নতুন ছবি ‘কাল’ এ মুখ্য ভূমিকায় একজন ইনভেস্টিগেটিং অফিসারের চরিত্রে অভিনয় করছিলেন কৌশানী মুখোপাধ্যায়। নভেম্বরে শুটিং শুরু হতে না শুটিং সেটে দেখা দেয় বড়সড় জটিলতা। চিত্রনাট্যে থাকা গালাগাল উচ্চারণে কৌশানী অস্বীকৃতি জানালে প্রযোজকের দাবি এ সংলাপ ছবির বর্ণনার জন্য অপরিহার্য। আর এই মতবিরোধের জেরে শুটিং বন্ধ হয়ে যায় অনির্দিষ্টকালের জন্য। 

 পরিচালক আতিউল ইসলাম বলেন আমার প্রযোজকও দরকার, আবার অভিনেত্রী কৌশানীকেও দরকার। ইমপা-র সভাপতি পিয়া সেনগুপ্ত এই জটিলতা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছেন বলে অবগত করেন তিনি। 

ডিসেম্বরের মধ্যেই ছবিটি শেষ করার পরিকল্পনা থাকলেও ২২ দিনের শুটিং সূচি আপাতত স্থগিত করা হয়েছে। শুটিং শুরুর১৫ দিন আগে কৌশানী ছবিতে অভিনয়ের সম্মতি দেন। প্রযোজকের অভিযোগ চিত্রনাট্য পড়ে সংলাপ নিয়ে আপত্তি না জানিয়ে এখন শুটিং ফ্লোরে সংকট তৈরি করেছে কৌশানী। 

পরিচালকের দুর্গাপুজোয় মুক্তি পাওয়া ‘বহুরূপী’ তে অভিনয় করেছিলেন কৌশানী। কৌশানী ছাড়াও এই  ছবিতে বনি সেনগুপ্ত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয় দত্ত ও দেবাশিস মণ্ডলের মতো পরিচিত মুখের কাজ করার কথা রয়েছে। ছবিটি প্রযোজ করেছেন রবিউল শেখ এবং রামিজ রাজা; চিত্রনাট্য লিখেছেন রবিউল।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪