| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চকবাজার আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

  • আপডেট টাইম: 01-12-2025 ইং
  • 163621 বার পঠিত
চকবাজার আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি আবাসিক ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে লালবাগ ফায়ার স্টেশনের ২টি ইউনিট কাজ করছে। সাহায্যের জন্য আরও ৫ টি ইউনিট রওনা করেছে।

সোমবার ( ০১ ডিসেম্বর ) বিকেল ৪টা ৪২ মিনিটে এ আগুনের খবর পাওয়ার কথা জানান ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, একটি তিনতলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে, আরো তিনটি ইউনিট পথে রয়েছে।

আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪