| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার

  • আপডেট টাইম: 02-12-2025 ইং
  • 162816 বার পঠিত
এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সোমবার রাত ২টা থেকে হাসপাতালের প্রধান ফটকের সামনে পুলিশ অতিরিক্ত নিরাপত্তা চৌকি স্থাপন করে।

হাসপাতাল সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রোগী ও স্বজনদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে এবং অযথা ভিড় ঠেকাতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিশেষ করে বেগম খালেদা জিয়ার আশপাশে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি।

এর আগে সরকার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিআইপি ঘোষণা করে। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ৮০ বছর বয়সী এই রাজনীতিবিদ গত ২৩ নভেম্বর হৃৎপিণ্ড ও ফুসফুসের সংক্রমণজনিত জটিলতা বেড়ে যাওয়ায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা বর্তমানে তার চিকিৎসায় নিয়োজিত।

সিসিইউ থেকে আইসিইউ, আইসিইউ থেকে ভেন্টিলেশন… ম্যাডাম খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। এর বাইরে বলার মতো কিছু নেই। শুধু জাতির কাছে দোয়া চাই ম্যাডামের জন্য।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি এবং নিরাপত্তা জোরদারের মধ্যে হাসপাতালে জনসাধারণের প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। পরবর্তী আপডেটের অপেক্ষায় আছেন তার দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪