| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৮টি কুকুরছানা হত্যা, খুনির সর্বোচ্চ শাস্তি চাইলেন নিলয়

  • আপডেট টাইম: 02-12-2025 ইং
  • 162746 বার পঠিত
৮টি কুকুরছানা হত্যা, খুনির সর্বোচ্চ শাস্তি চাইলেন নিলয়

অভিনয়ের বাইরে পশুপ্রেমী নিলয় ঈশ্বরদীতে ভয়াবহ প্রাণী হত্যার ঘটনায় খুনি নারীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। সম্প্রতি ঈশ্বরদীতে ৮টি কুকুরের বাচ্চা বস্তায় ভরে এক নারী পুকুরে ফেলে দেয়ায় সেই বাচ্চাগুলো মারা যাওয়ার ঘটনায় খেপেছেন অভিনেতা নিলয় আলমগীর।

অভিনেতা নিলয় আলমগীর আহত প্রাণী দেখলে তুলে নেন চিকিৎসার দায়িত্ব সোশ্যাল মিডিয়ায় সবার আগে তোলেন আওয়াজ। 

তিনি পোস্টে লেখেন, একটাবার চিন্তা করে দেখুন, বস্তার ভেতরে বাচ্চাগুলো পানির মধ্যে কেমন করছিল, বাঁচার জন্য কত চেষ্টা করছিল, কতটা কষ্ট পেয়ে বাচ্চাগুলো মারা গিয়েছে। আর মা কুকুরটা মৃত বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছে। এই হত্যাকাণ্ডের জন্য খুনির সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

নিলয়ের এই পোস্টে মন্তব্য করেছেন তার ভক্ত থেকে তারকারা। অভিনেতা তৌসিফ মাহবুব পোস্টের মন্তব্যে লিখেছেন, সকালে খবরটা দেখার পর থেকে এখনো পর্যন্ত স্বাভাবিক হতে পারছি না। একাধিক তারকা পোস্টটি শেয়ার করে ‘খুনির সর্বোচ্চ শাস্তি’ দাবি করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪