ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত সন্দেহভাজন অর্থপাচার মামলার তদন্তে কংগ্রেস নেতা অজিত শর্মার মেয়ে অভিনেত্রী নেহা শর্মাকে গতকাল মঙ্গলবার এই প্ল্যাটফর্মের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।
মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী তার বয়ান নথিভুক্ত করা হচ্ছে এবং বেটিং অ্যাপ প্রচারে তিনি কিভাবে যুক্ত ছিলেন ও কী ধরনের প্রচারমূলক কাজ করেছিলেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
নেহা শর্মা জানান, তিনি শুধু এ-২৩ নামে একটি বৈধ গেমিং অ্যাপের প্রচার করেছিলেন, বেটিং অ্যাপের নয়। তিনি তার ব্যাংক লেনদেনসহ সব তথ্য ইডিকে দিয়েছেন এবং চুক্তির নথিও শেয়ার করলেও এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি তিনি।
এই মামলায় শুধু নেহাই নয়, সোনু সুদ, বিজয় দেবরকোন্ডা, প্রকাশ রাজ, উর্বশী রাউতেলা, শিখর ধাওয়ান, যুবরাজ সিং ও রানা দাগ্গুবাতির মত বেশ কয়েকজন তারকা ও জনপরিচিত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।