| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিবাহবার্ষিকীতে প্রিয়াঙ্কাকে ‘ড্রিম গার্ল’ বললেন নিক জোনাস

  • আপডেট টাইম: 03-12-2025 ইং
  • 162555 বার পঠিত
বিবাহবার্ষিকীতে প্রিয়াঙ্কাকে ‘ড্রিম গার্ল’ বললেন নিক জোনাস

সামাজিক যোগাযোগমাধ্যমে সৈকতে তোলা প্রিয়াঙ্কার একটি ছবি শেয়ার করে নিক জোনাস লিখেছেন, ‘সেভেন ইয়ার্স ম্যারিড টু মাই ড্রিম গার্ল।‘ ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবন প্যালেসে সাত পাকে বাঁধা পড়া প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ের সাত বছর পূর্ণ হয়েছে। নিকের স্টোরি শেয়ার করে প্রিয়াঙ্কা চোপড়া ভালোবাসায় ভরা বার্তায় লিখেছেন, ‘ইউ আর হোয়াট ড্রিমস্‌ আর মেড অব’। 

 ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমেএই দম্পতি তাদের প্রথম সন্তান মালতি মেরি চোপড়া জোনাসকে স্বাগত জানান ।

প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে সামনে হলিউডের দুটি ছবি দ্য ব্লাফ এবং জাজমেন্ট ডে–তে দেখা যাবে। এছাড়া র বহুল প্রতীক্ষিত ছবি ‘বারাণসি’ তে মন্দাকিনির চরিত্রে অভিনয় করছেন বলে জানিয়েছেন পরিচালক এসএস রাজামৌলি। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪