| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেট্রোরেল লাইনে ব্যাগ, ২০ মিনিট ট্রেন চলাচল বিঘ্ন

  • আপডেট টাইম: 03-12-2025 ইং
  • 162634 বার পঠিত
মেট্রোরেল লাইনে ব্যাগ, ২০ মিনিট ট্রেন চলাচল বিঘ্ন

 উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মধ্যে ওভারহেড ক্যাটেনারি কেবলের ওপর কাপড় পড়ে যাওয়ায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিলো বিদ্যুৎচালিত গণপরিবহন মেট্রোরেল। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

ডিএমটিসিএল জনসংযোগ বিভাগের বরাত দিয়ে জানানো হয়, বেলা ১২টা ২২ মিনিটে ট্রেন চলাচল বন্ধ করা হয় এবং ২০ মিনিট পর, ১২টা ৪২ মিনিটে আবার ট্রেন চলাচল শুরু হয়।

ডিএমটিসিএল যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং নিরাপদ ট্রেন চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪