| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অমিতাভকে নিয়ে বিস্ফোরক বক্তব্য জয়ার

  • আপডেট টাইম: 03-12-2025 ইং
  • 162522 বার পঠিত
অমিতাভকে নিয়ে বিস্ফোরক বক্তব্য জয়ার

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে, সম্পর্ক এবং শাহেনশাহ অমিতাভ বচ্চনকে ঘিরে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আবারো আলোচনার কেন্দ্রে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন। ‘গুড্ডি’ খ্যাত অভিনেত্রীর বিয়ে নিয়ে খোলামেলা মন্তব্যে তোলপাড় সৃষ্টি নেটিজেনদের মাঝে। সমালোচনার পাশাপাশি অনেকেই বলছেন— এটাই জয়া, নিজের মতপ্রকাশে আপসহীন।

ঠোঁটকাটা এ অভিনেত্রী বিয়ের ধারণা আজ পুরোনো হয়ে গেছে এমন মন্তব্য করে নিজের নাতনি নভ্যা নাভেলিকে বিয়ে না করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, জীবনকে উপভোগ করতে সম্পর্ক, শারীরিক আকর্ষণের গুরুত্ব আছে; কিন্তু বিয়ের মতো সামাজিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা আজ অনেকটাই কমে গেছে।

নিজেদের বিয়ে নিয়ে কি এমনই ভাবনা প্রশ্নের উত্তরে জয়া বচ্চনের বিস্ফোরক মন্তব্য সামনে আসতেই নেটিজেনদের মাঝে চর্চা শুরু হয় চারদিকে। তিনি বলেন, অমিতাভ বচ্চন হয়তো বলবেন— আমিই তার জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু আমি সেটি শুনতে চাই না বলে জিজ্ঞেসও করিনি। তবে ৫২ বছরের দাম্পত্য জীবনে তিনি অকপটে স্বীকার করেন জীবনের শুরুতে তিনি প্রথম দর্শনেই অমিতাভের প্রেমে পড়েছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪