মেইন স্টেজের আয়োজনে আগামী ১৩ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা রেসিডেনশিয়াল এরিয়ায় পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম ফের গান শোনাতে আসছেন ঢাকায়। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, এটি কেবল কনসার্ট নয়, তরুণদের জন্য একটি উৎসব।
দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের সঙ্গে একটি অবিস্মরণীয় রাতের অভিজ্ঞতায় একই মঞ্চে আরও থাকবে আমাদের দেশের ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস এবং নেমেসিস ব্যান্ড।
চলোঘুড়ি ওয়েবসাইট অনলাইন টিকিট প্ল্যাটফর্মে এই কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে। দুরি, আদাত ও পেহলি নাজার এই তিন ক্যাটাগরিতে টিকিট বিক্রি হচ্ছে । আয়োজকে আশা প্রায় ৩৫ হাজার দর্শক উপস্থিত থাকবেন এই কনসার্টে। এছাড়াও প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েনস অব বাংলাদেশের মাধ্যমে এই কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ প্রদান করা হবে জুলাই আন্দোলনে হতাহত ও তাদের পরিবারকে।
প্রস্তুতি যথেষ্ট থাকলেও বাতিল হওয়া বিদেশি শিল্পীদের একাধিক কন্সার্টের কারনে এখনও রয়েছে শঙ্কা। গত সপ্তাহে আতিফের এই কনসার্ট বাতিলের গুঞ্জনে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ নিশ্চিত করেছে, নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে কনসার্ট।