অনলাইনে বেটিং সাইটের জুয়ার একটি সাইটের প্রচারণায় নিজেকে জড়ান অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এ নিয়ে তৈরি হওয়া বিতর্কে প্রচারণার কাজটি থেকে সরে দাঁড়িয়ে প্রভা জানিয়েছেন ‘না বুঝেই’এতে জড়িয়েছিলেন তিনি।
মঙ্গলবার বিষয়টি খোলাসা করতে নিজের ফেসবুকে একটি ভিডিও বার্তা পোস্ট করেন প্রভা জানান, গত রমজানে একটি কোম্পানি তার সঙ্গে যোগাযোগ করে নিজেদের গেমিং ওয়েবসাইট পরিচয় দিলে প্রভা এই ধরনের সাইট সম্পর্কে ধারণা না থাকায় বারবার জানতে চাওয়ায় কোম্পানি জানায়- টি-টোয়েন্টি ম্যাচ ও বিভিন্ন গেম প্রদর্শন করবে তারা।
চুক্তির দিন অগ্রিম টাকা নেওয়ার পর তিনি সাইটটির সঙ্গে আছেন-এমন একটি ক্লিপ রেকর্ড করা হয়। পরে ভিডিওটিতে দর্শকদের মন্তব্য দেখেই প্রভা বুঝতে পারেন এটি মূলত একটি বেটিং সাইটের প্রচার।
তিনি বলেন, আমার অজ্ঞতার কারণে ঘটনাটি ঘতে যাওয়ায় আমি দ্রুত কোম্পানির সঙ্গে যোগাযোগ করে তাদের চুক্তির টাকা ফিরিয়ে দিয়ে আমার দেওয়া বাইট প্রচারে কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই কোম্পানি নানা ভয়ভীতি দেখানোর চেষ্টা করলেও আমি আমার জায়গায় অটল আছি।