লাইফ সাপোর্টে ছোট পর্দার অভিনেতা তিনু করিম। গত ২৪ নভেম্বর থেকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হঠাত রক্তচাপ ও সুগার লেভেল কমে জ্ঞান হারালে তাকে প্রথমে আইসিইউতে এবং অবস্থার অবনতি হলে ৩ ডিসেম্বর লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানিয়েছেন অভিনেতার স্ত্রী হুমায়রা নওশিন।
গত ৮ নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকলে ২৪ নভেম্বর ঢাকায় এনে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। দেশবাসীর কাছে দোয়া চেয়ে হুমায়রা নওশিন বলেন, সবাই আমার সন্তানের বাবার জন্য দোয়া করবেন। যাতে তিনি আমাদের মাঝে ফিরে আসেন। অভিনেতার ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।
দুই যুগ ধরে অভিনয়ে থাকা তিনু করিমের ২০০১ সালে ‘সাক্ষর’নাটকের মাধ্যমেতার টিভি নাটকে অভিষেক হয়। ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখানো এ অভিনেতা অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন।