| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কিছুক্ষণ পরই ঢাকায় পৌঁছবেন জুবাইদা রহমান

  • আপডেট টাইম: 05-12-2025 ইং
  • 161195 বার পঠিত
কিছুক্ষণ পরই ঢাকায় পৌঁছবেন জুবাইদা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ারে যাবেন তিনি।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিমানবন্দরে আসা বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

আতিকুর বলেন, সকাল ১০টা ৪৫ মিনিটে ফ্লাইট অবতরণের পর তিনি ভিআইপি গেট দিয়ে বের হবেন।

আতিকুর আরও বলেন, এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নিতে কিছুটা বিলম্ব হতে পারে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ‘কারিগরি সমস্যার কারণে এর আগমনে বিলম্ব হতে পারে।

এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বৃহস্পতিবার লন্ডন সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১২টায়) বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা করেন।

জানা গেছে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বিএনপি চেয়ারপারসনকে লন্ডন পাঠানো হবে। যদিও কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সটির ঢাকায় পৌঁছাতে বিলম্ব হচ্ছে। এতে যাত্রার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে।

বিএনপির বেশ কয়েকটি সূত্র বলছে, ঢাকায় পৌঁছানোর পর খালেদা জিয়াকে দেখতে ডা. জুবাইদা সরাসরি এভারকেয়ার হাসপাতাল অথবা সংশ্লিষ্ট জায়গায় যাবেন। এরপর তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে ফিরে যাবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪