| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে, মন্তব্য মিমির?

  • আপডেট টাইম: 05-12-2025 ইং
  • 161231 বার পঠিত
মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে, মন্তব্য মিমির?

অভিনেত্রী মিমি চক্রবর্তী সাধারণত কাজের বাইরে বাড়িতে থাকলে পোষ্যদের সঙ্গেই সময় কাটাতে ভালোবাসেন । রাস্তা-ঘাটে যেখানেই পথকুকুরদের ওপর অত্যাচার,  ফ্লাইওভারে পানের পিক ফেলা এসব নানা বিষয়ে সরব অভিনেত্রী। 

এবার পথকুকুরদের জড়িয়ে এক নজিরবিহীন ঘটনার কথা তুলে একটি পোস্টে মিমি লিখেছেন, ‘মানুষ মনুষ্যত্ব হারিয়েছে।‘ এমন মন্তব্য কেন সে প্রসঙ্গে মিমি জানান, নবদ্বীপের একটি রেলওয়ে শ্রমিক কলোনিতে শীতের রাতে রাস্তার ধারে পড়ে থাকা এক নবজাত শিশুর যেন কোন ক্ষতি না হয় তাই  সকাল পর্যন্ত  শিশুটিকে ঘিরে দাঁড়িয়ে পাহারা দিয়েছে এলাকার পথকুকুররা। 

আর এ ঘটনায় প্রবলভাবে নাড়া  লাগা মিমি তার বক্তব্যে বলেছেন, মানুষ অনেক সময় মানবিকতা হারিয়ে ফেললেও, পথকুকুররা এখনো সেই মানবিকতা ধরে রেখেছে। প্রতিদিন যেখানে কুকুরদের ওপর অত্যাচারের খবর শোনা যায়, সেখানে তাদের এমন স্নেহ আর সুরক্ষাদানের ঘটনা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪