| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লেস্টার স্কয়ারে শাহরুখ-কাজলের ভাস্কর্য

  • আপডেট টাইম: 05-12-2025 ইং
  • 160844 বার পঠিত
লেস্টার স্কয়ারে শাহরুখ-কাজলের ভাস্কর্য

শাহরুখ-কাজল জুটির ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ফের লিখল ইতিহাস। তিরিশ বছর পেরিয়েও যাদের জাদু ফিকে হয়নি একটুও বরং সময়কে পেছনে ফেলে কালজয়ী প্রেমকাহিনি আবারও ছুঁলো নতুন এক মাইলস্টোন। 

লন্ডনের ব্যস্ততম লেস্টার স্কোয়ারে এবার স্থায়ীভাবে জায়গা করে নিল ‘ডোলি সাজাকে রাখ না’ গানের সেই মনকাড়া পোজ, ব্রোঞ্জে গড়া রাহুল-সিমরান। আর আবরণ উন্মোচনের মুহূর্তে হাজির ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও কাজল। এই প্রথমবার কোনো ভারতীয় ছবি পেল এমন আন্তর্জাতিক মর্যাদা, আর ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-র সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও এক উজ্জ্বল পালক।

 ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, লেস্টার স্কয়ারে মূর্তির আবরণ উন্মোচনেএ সময় মূর্তির সামনে দাঁড়িয়ে সেই গানটির পোজও দিলেন মহাতারকা জুটি। লেস্টার স্কয়ারে ইলশেগুঁড়ি বৃষ্টির মধ্যেও শাহরুখ-কাজলকে দেখতে ভিড় হয়েছিল যথেষ্ট। পৃথিবীর প্রায় যে কোনো প্রান্তেই শাহরুখ খান আর কাজল একসঙ্গে দাঁড়ালে যে ম্যাজিক হয় সেদিনও, তার প্রমাণ মিলেছে। হ্যারি পটার থেকে মেরি পপিন্স লেস্টার স্কয়ারে জায়গা পেলেও কোনো ভারতীয় ছবির চরিত্র ব্রোঞ্জের মূর্তি হয়ে এখানে বিরাজ করছে যা এটাই প্রথম। 

১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পেয়েছিল পরিচালক নির্মাতা আদিত্য চোপড়ার ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। ছবিটিতে আরও অভিনয় করেছিলেন অমরেশ পুরী, ফরিদা জালাল,  সতীশ শাহ, অনুপম খের, পরমিত শেঠি, মন্দিরা বেদি সহ আরও অনেকে। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪