| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তাসনিয়া ফারিণের ‘মন গলবে না’

  • আপডেট টাইম: 06-12-2025 ইং
  • 160336 বার পঠিত
তাসনিয়া ফারিণের ‘মন গলবে না’

তাসনিয়া ফারিণ প্রতি মুহূর্তে নিজেকে প্রমাণ করে চলেছেন নাটক, সিনেমা, ওটিটি  এই তিন মাধ্যমেই। বাণিজ্যিক সিনেমা ‘ইনসাফ’ এর মাধ্যমে চলতি বছরের ঈদেবড় পর্দায়  অভিষেক হয়েছে তার। শাকিব খানের বিপরীতে আগামী ঈদে ‘প্রিন্স’সিনেমায় দেখা যাবে তাকে। 

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদিতে’ তাহসানের সঙ্গে ‘রঙে রঙে রঙিন হবো’ গানটি গেয়ে অভিনয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবে আলোচনায় আসেন তিনি। 

তাসনিয়া ফারিণের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফড়িং ফিল্মস’ থেকে কবির বকুলের লেখা ইমরানের সুর ও সংগীত পরিচালনায় ফারিণ ও ইমরানের কণ্ঠে ‘মন গলবে না’শিরোনামে একটি গান প্রকাশিত হয়েছে গত বৃহস্পতিবার ।

নাহিয়ান আহমেদের পরিচালনায় মিউজিক ভিডিওটিতে পারফর্ম করেছেন ফারিণ ও ইমরান। ড্রেসের ডিজাইন ও লুকের পরিকল্পনায় ছিলেন ফারিণ নিজেই।

গানটি নিয়ে ফারিণ বলেন, ‘মন গলবে না’ গানটি প্রকাশ হওয়ার পর থেকে বন্ধু, সহকর্মী ও পরিবারের মানুষজনের শুভেচ্ছা , ভালবাসা ও মতামত পাচ্ছি। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪